গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করবে সাভারের সেন্ট যোসেফস হাইস্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে আগামী শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী নানা অনুষ্ঠানের অয়োজন করেছে তারা।
প্রথমদিন সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এছাড়া রয়েছে স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও ডকুমেন্টরি প্রদর্শন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি ঢাকার আর্চবিশপ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন।
আরো পড়ুন: প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে সাকিব, বরণ করলেন শিল্পমন্ত্রী
দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন, বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ