শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
দেশের শেয়ারবাজারে টানা পাঁচ কার্যদিবস পর গতকাল বুধবার সূচক উত্থান ধারায় ফিরেছে। তবে, লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩০ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৮১ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯০টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮টি শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১২৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১২টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৯০ লাখ টাকা।