ইসলামি ইনসিওরেন্সের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচন

 

সম্প্রতি ইসলামি ইনসিওরেন্স বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালক পরিষদের ২১৮তম সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সাঈদ খোকনকে চেয়ারম্যান এবং মো. ইসমাইল নওয়াবকে ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করা হয়। মোহাম্মদ সাঈদ খোকন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত সফল মেয়র মরহুম মোহাম্মদ হানিফের সুযোগ্য সন্তান। সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি