বিমান বাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাক্ষাত্

বাংলাদেশে সফররত ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া গতকাল বুধবার বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সাক্ষাতের সময় ভারতীয় বিমান বাহিনী প্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন। বাংলাদেশ সফরের জন্য এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান।