প্রথম পর্বে বসুন্ধরা সেরা

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার লিগেরর প্রথম পর্ব এখনো শেষ হয়নি। এখনো কারো তিন ম্যাচ, দুই ম্যাচ কিংবা এক ম্যাচ বাকি আছে। ১৩ দলের খেলায় প্রথম পর্বে ১২টি ম্যাচ খেলতে হবে। বসুন্ধরা কিংস ১১ ম্যাচ শেষ হরেছে। গতকাল কুমিল্লায় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বড় ম্যাচ পার হয়েছে বসুন্ধরা কিংস। ৪-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। কালকের জয়ে বসুন্ধরা এক ম্যাচ হাতে রেখেই লিগের প্রথম পর্বের সেরা দলের জায়গা দখল করল। বসুন্ধরার এখনো এক ম্যাচ বাকি। রবিবার ঢাকায় আবাহনীর বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। এই ম্যাচ যদি হারে তারপরও বসুন্ধরা এক নম্বর পজিশনে থাকবে। আবাহনীর দুই ম্যাচ বাকি আছে। দুই ম্যাচ জিতলেও বসুন্ধরাকে স্পর্শ করতে পারবে না।

১১ খেলায় ১০ জয়ে ৩১ পয়েন্ট বসুন্ধরার। ১০ খেলায় ৬ জয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী।

বসুন্ধরা শেখ জামালের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে। এই ড্রয়ের পর কাল আবার টানা তিন জয় তুলে নিয়েছে। কাল বিকালে কুমিল্লার মাঠে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলল। বসুন্ধরা কিংস ৪-০ গোলের ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। এবারও আর্জেন্টাইন এবং ব্রাজিলিয়ানরা দাপটের সঙ্গে ম্যাচটা তুলে নিয়ে গেছে। আক্রমণভাগের দুই ফুটবলারকে ঠেকানোর মতো বাঁধ তৈরি করতে পারেনি। তাদের স্রোতের কাছে বালির বাঁধের মতোই তলিয়ে গেছে শেখ রাসেলের রক্ষণ। আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরাকে (১-০) দিয়ে প্রথম গোল করিয়েছেন ব্রাজিলিয়ান রবিনহো রবসন। প্রথমার্ধেই রবিনহো গোল (২-০) করেছেন সবুজের উত্স হতে।

দ্বিতীয়ার্ধে ইরানী ফুটবলার খালেদ সাফির উত্স হতে আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা নিজের দ্বিতীয় গোল করেন ৩-০। এবার শেষ দিকে বেসেরা গোল করিয়েছেন রবিনহোকে দিয়ে ৪-০।  এই ম্যাচে ডাবল হ্যাটট্রিকের সুযোগ ছিল। কিন্তু আফসোস সেটি হয়নি। না হলেও দল জিতেছে বলেই সবাই খুশি। আজকের খেলা ঃ আরামবাগ-পুলিশ। মুন্সিগঞ্জ, ৩টা। শেখ জামাল-ব্রাদার্স। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।