রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বিআইডব্লিউটিএ তারাবো পৌরসভার নোয়পাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায়। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন। এ সময় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাসুদ কামাল, সহকারী পরিচালক নূর হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে শীতলক্ষ্যা নদীর তীর অবৈধভাবে দখলে নেওয়া অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান বলেন, শীতলক্ষ্যা নদীর দুই তীরের অবৈধ সব দখলদারকে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। অভিযান অব্যাহত আছে।