অনৈতিক শাসনব্যবস্থা উত্খাতে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করব :রব

অমানবিক ও অনৈতিক শাসনব্যবস্থা উত্খাতের আহ্বানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবে আ স ম আবদুর রব নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। গতকাল বুধবার রব তার উত্তরার বাড়িতে সংবাদ সম্মেলনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দলের কর্মসূচি ঘোষণাকালে এ কথা বলেন। জেএসডি সভাপতি জানান, বছরব্যাপী নানা কর্মসূচি পালন করবে তার দল। ২ মার্চ, ৩ মার্চ, ৭ মার্চ ও ১০ এপ্রিল আলোচনাসভা হবে। স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগের নিউক্লিয়াস এবং প্রবাসী সরকারের ভূমিকা নিয়েও আলোচনা থাকবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেএসডির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার। উপস্থিত ছিলেন জেএসডির কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, কেন্দ্রীয় নেত্রী তানিয়া রব, সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারী ও বেলায়েত হোসেন বেলাল প্রমুখ ।