আন্তর্জাতিক পরমাণু চুক্তি নিয়ে ইরান এবং বিশ্ব শক্তির মধ্যে আলোচনা হতে পারে। ইরান বলছে, যুক্তরাষ্ট্রকে চুক্তিতে ফেরার আগে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড অতিরিক্ত চাপ দিয়েছিলেন ইরানের ওপর যা কোনো কাজে আসেনি। তবে ইরানকে আগে পরমাণু চুক্তির নীতিগুলোকে অবশ্যই মেনে চলতে হবে। ইরান জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের প্রস্তাবে সাড়া দিতে পারেন। বোরেল ইরানকে পি৪ প্লাস ওয়ানের সঙ্গে (চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) বৈঠক করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এখানে অতিথি হিসেবে থাকবে। -আলজাজিরা