মাস্ক

শোন আজ— কষ্ট হচ্ছে খুব

দেখ— মুখ থেকে মাস্ক খুলে ঝুলিয়েছি ঘরের পাঁচিলে!

হে আজব প্রকৃতি—

হ্যাঁ, তোকেই বলছি কড়া সুরে

আমাদের সঙ্গে এ অনাচারী-সাহস তুই কোত্থেকে পাস?

আমরা তো সৃষ্টির সেরা—

মৃত্যুর বিভীষিকা দেখিয়ে সহজে আমাদের

কাবু করতে চাস— তোর লজ্জা করে না!

যদি ক্ষেপে দাঁড়াই একবার

যদি ঠেকে পিঠ অস্থির দেয়ালে

তোর হীন অহংকার বিচূর্ণ করে তোকে চুলোয় পোড়াবো!

 

শোন আজ— কষ্ট হচ্ছে খুব

তুই পাততাড়ি গুটিয়ে চলে যা— দূর হয়ে যা,

আমি মুখ থেকে মাস্ক খুলে ঝুলিয়েছি ঘরের পাঁচিলে!