বর্ণমালা

খাঁটি সোনার মানুষ যদি

আমরা হতে চাই,

বর্ণমালা শেখা ছাড়া

ভিন্ন পথ আর নাই।

 

পাঠশালাতে গিয়ে সবাই

শিখব লেখাপড়া,

জ্ঞানের আলোয় আলোকিত

করব সবুজ ধরা।