মিয়ানমার সেনাবাহিনীর অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক

 মিয়ানমার সেনাবাহিনীর অ্যাকাউন্ট বন্ধ করে  দিয়েছে সামাজিক মাধ্যম ফেসবুক।  সংস্থাটির পক্ষ থেকে বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি মিয়ানমার সেনাবাহিনী ফেসবুক এবং ইনস্টাগ্রামে থাকার অনুমতি দেয়া হলে তা হবে বেশ ঝুঁকিপূর্ণ। 
 ২০২০ সালের মিয়ানমার নির্বাচনে জালিয়াতির অভিযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিতে চেয়েছিলো মিয়ানমার সেনাবাহিনী। 

 বেসামরিক সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ অব্যাহত রয়েছে।   এই বিক্ষোভে এখন পর্যন্ত তিনজন আন্দোলনকারী এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

ইত্তেফাক/এআর