এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও উত্সবভাতা দিন

দেশের শিক্ষাব্যবস্থায় বড় একটি সংখ্যা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মরত কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, সরকার কর্তৃক সামান্য বেতনভাতায় কোনোরকমে দিন পার করছেন। যদিও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা প্রায় দ্বিগুণ হয়েছে, তবু বর্তমান বাজারে শিক্ষকগণ একরকম অমানবিক জীবন যাপন করছেন। মাসিক ১৬,০০০ টাকা বেতনে একজন শিক্ষকের পক্ষে পরিবারের ভরণপোষণ করা অত্যন্ত কষ্টসাধ্য। এ অবস্থায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও উত্সবভাতা প্রদানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

হাফিজ আমান

গৌরনদী, বরিশাল