সিলেট-আখাউড়া রেল সেকশনে ঘন ঘন দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে নিরবিচ্ছিন্নভাবে রেলের ওয়াগন না আসায় জ্বালানি তেলের সংকটে পড়েছে সিলেট বিভাগ। এ অবস্থায় রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার সিলেটের ডিপো অনেকটাই ড্রাই হয়ে গেছে। ডিপো থেকে চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্পসমূহে জ্বালানি সরবরাহ করা যাচ্ছে না। কিছু কিছু পেট্রোল পাম্প ভৈরব থেকে লরি দিয়ে ডিজেল এলেও সেখান থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল আনতে পারছে না। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ১৩টি সেতু। সমস্ত সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সিলেটের রেললাইন পুরানো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। প্রতিকার হিসেবে স্বল্প, মধ্য, দীর্ঘ মেয়াদের পরিকল্পনা তিনভাগে বিভক্ত করে এখনই কাজ শুরু করতে হবে। সেনাবাহিনীর কমিউনিকেশন জোনকে এ কাজের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। জরুরিভিত্তিতে যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপনের জন্য সেনাবাহিনীর কমিউনিকেশন জোন সবচেয়ে বেশি উপযুক্ত বলে বিবেচিত।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘির দক্ষিণ পাড়, সিলেট ৩১০০