টঙ্গীতে বিপুল পরিমাণ হেরোইনসহ মোশারফ ও তরিকুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। বুধবার টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে সিডিএল ভবনের সামনে বিশেষ চেকপোস্টের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইন, একটি ট্রাক, তিনটি মোবাইল ফোনসেট ও নগদ ৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুই জনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জের লক্ষ্মীপুর গ্রামে। এর মধ্যে মোশারফের বাবার নাম মোহাম্মদ আব্দুর রহিম এবং তরিকুলের বাবার নাম রেজাউল খান। জানা গেছে, উভয়ই আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্য।