করোনার টিকা নিলেন রওশন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ করোনার টিকা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে তিনি টিকা নেন। টিকা গ্রহণ শেষে রওশন বলেন, টিকা সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে টিকা দেওয়া হচ্ছে। সকলেরই এই টিকা গ্রহণ করা জরুরি। এ সময় সংসদের মেডিক্যাল সেন্টারের চিকিত্সকরা উপস্থিত ছিলেন।