মোহাম্মদ আহসান বাচ্চুর দশম মৃত্যুবার্ষিকী আজ

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক কর্মকর্তা এবং রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী আহসান বাচ্চুর দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মোহাম্মদ আলী আহসান যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রীয়াজের মেজ ভাই।