সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে ট্রান্স ফ্যাট মুক্ত বাংলাদেশ গড়ার কার্যকরী আইন প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার নগরীতে মানববন্ধন হয়েছে। সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশাল জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু। বক্তৃতা করেন, ক্যাব জেলা কমিটির সম্পাদক রনজিত্ কুমার দত্ত, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা প্রমুখ। বক্তারা সব খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসরণীয় মাত্রা অনুযায়ী মোট ফ্যাট বা তেলের সর্বোচ্চ ২ শতাংশ নির্ধারণ, ট্রান্স ফ্যাটের প্রধান উত্স ডালডা/ বনস্পতির উত্পাদন, আমদানি, বাজারজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধসহ বিভিন্ন দাবি তোলেন।