গুরুদাসপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদক মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, মাদক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।