সালথায় সংঘর্ষে আহত ৩০ বসতঘর ভাঙচুর

চুলা ভাঙচুর করা নিয়ে সালথা উপজেলায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। অন্তত ২০টি বসতঘর ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে সাবেক ইউপি সদস্য কোহিনুর মাতুব্বরের সঙ্গে প্রতিপক্ষ ইউসুফ মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার বলেন, ঐ গ্রামের পরিবেশ শান্ত রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।