নাটোরে মাদকসহ আটক ২

নাটোরে মাদকসহ ২ জনকে আটক করেছে র্যাব-৫। বুধবার রাতে জেলার সদর থানাধীন একডালা এলাকায় র্যাবের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাদের আটক করে। সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে নাটোর সদর থানার একডালা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদা কাগজে মোড়ানো ৫ গ্রাম গাঁজা ও ২৫০ গ্রাম দেশীয় মদসহ ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা।