সাতক্ষীরায় সৌরশক্তিচালিত সেচ পাম্প বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা এলাকায় ৩০ কৃষকের মধ্যে বিনা মূল্যে ছয়টি সৌরশক্তিচালিত পাম্প বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার স্মলহোল্ডার অ্যাগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) আওতায় কৃষকদের মধ্যে এসব পাম্প বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন বাংলাদেশ কৃষি গবেষণাকেন্দ্র, বিএআরআই, বিনেরপোতা, সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চ.দা.) ড. মো. মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ, গাজীপুর, ড. দিলীপ কুমার রায় এবং বৈজ্ঞানিক কর্মকর্তা, আএআরএস, যশোরের  মো. রোকনুজ্জামান।