রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ট্রেনিং অ্যাসেম্বলি বৃহস্পতিবার শ্রীমঙ্গলের একটি হোটেলে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি গভর্নর এম রুবায়েত হোসেন, গভর্নর নির্বাচিত ব্যারিস্টার মুতাসিম বিলাহ ফারুকী, গভর্নর নমিনি এম এ ওয়াহাব এবং সাবেক গভর্নরবৃন্দ। সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান কামরুজ্জামান খান টিপু। সভায় বক্তাগণ বলেন, বিশ্বব্যাপী ১২ লাখ রোটারিয়ান এবং প্রায় ২ কোটি রোটারি স্বেচ্ছাসেবক আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। তাদের সুষ্ঠু প্রশিক্ষণের মাধ্যমে করোনার মতো ভবিষ্যতের বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলা এবং মানবিক কার্যক্রমকে সফল করে তোলা সম্ভব
০০০
কক্সবাজারে অনুষ্ঠিত হলো দেশীয় ব্র্যান্ড মার্সেলের ব্যাবসায়িক সম্মেলন। ‘দ্য কক্স টুডে’তে সম্প্রতি অনুষ্ঠিত ঐ সম্মেলনে অংশ নেন সারা দেশের প্রায় ১ হাজার ব্যবসায়ী। মার্সেল আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম ও নিশাত তাসনিম শুচি এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ
০০০
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (পিএফআইএল), লিডস করপোরেশন লিমিটেডের প্রস্তুতকৃত সফটওয়্যার ফিনআল্টিমাস ব্যবহার করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। ফিনিক্স ফাইন্যান্সের এমডি এস এম ইন্তেখাব আলম এবং লিডসের এমডি ও সিইও শেখ ওয়াহিদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন