আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে বাংলাদেশ ইমার্জিং দলের হোম সিরিজ শুরু হচ্ছে আজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র চার দিনের ম্যাচে আজ আইরিশদের মুখোমুখি হবে সাইফ হাসানের নেতৃত্বাধীন ইমার্জিং দল। গতকাল সাগরিকায় অনুশীলন করেছে দুই দল।
চট্টগ্রামে অবস্থান করা বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ‘আমরা ইমার্জিং দল দিয়েছি, ওরা ‘এ’ দল নিয়ে এসেছে। আমরা দেখতে চাই আমাদের তরুণরা কেমন করছে।’
চট্টগ্রামেই আগামী ৫, ৭, ৯ মার্চ সিরিজের প্রথম তিনটি ওয়ানডেতে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। ঢাকায় ফিরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১২, ১৪ মার্চ চতুর্থ ও পঞ্চম ওয়ানডে খেলবে দুই দল। একই ভেন্যুতে ১৭, ১৮ মার্চ দুই টি-২০ খেলে দেশে ফিরবে আইরিশরা।