চার ম্যাচ পর আবার জয়ের দেখা শেখ জামালের

টানা চার ম্যাচ ড্র করে শেখ জামাল অবশেষে আবার জয়ের মুখ দেখেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় শেখ জামাল ৩-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। হাফ ছেড়ে বেঁচেছে কোচ শফিকুল ইসলাম মানিক। এই ম্যাচেও দুই গাম্বিয়ান গোল করেছেন। যাদের ঘাড়ে চড়ে গোলে দেখা পাচ্ছিল শেখ জামাল। প্রথমার্ধে শিল্লাহ, দ্বিতীয়ার্ধে ওমর জোবে গোল করেন। এদের পেছনে প্লেমেকার হয়ে খেলা উজবেক ফুটবলার ওতাবেক খেলার তৃতীয় গোল করেন। জয়টা প্রায় নিশ্চিত থাকলেও ভয়ে ছিলেন কোচ মানিক। ৩ গোলে এগিয়ে থাকার পরও ৩ গোল খাওয়ার ঘটনা দেখেছেন দর্শক। ব্রাদার্সের ফয়সাল মাহমুদ সান্ত্বনার গোল করে হারের ব্যবধান কমান। ১০ খেলায় ৬ জয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল। ব্রাদার্সের ১০ খেলায় ২ ড্র ছাড়া কোনো খবর নেই।

পুলিশ তৃতীয় জয় পেয়েছে

মুন্সিগঞ্জে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের খেলায় পুলিশ ২-১ গোলে আরামবাগকে হারিয়েছে। আজকের খেলা : মুক্তিযোদ্ধা-রহমতগঞ্জ। মোহামেডান-চট্টগ্রাম আবাহনী। ৩টা ৪৫ ও ৬টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম।