কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দুই উপজেলায় চারটি ইটভাটা মালিককে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধ ও বৃহস্পতিবার দিনভর পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের এনফোর্সমেন্ট টিম জেলার বুড়িচং ও হোমনা উপজেলায় এ অভিযান পরিচালনা করে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক শওকত আরা কলি।
তিনি আরো জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটা নির্মাণ ও ইট প্রস্তুতসহ বাজারজাত করার অভিযোগে পরিবেশ অধিদপ্তর, ঢাকার একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বুড়িচং উপজেলার ভরাসার এলাকার মেসার্স এল আর বি ব্রিকস, মেসার্স আলী আকবর অ্যান্ড সন্স ব্রিকস, একই উপজেলার খাড়াতাইয়া এলাকার মেসার্স এ আর বি ব্রিকস এবং হোমনা উপজেলার চন্ডীরচর এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস মালিকের কাছ থেকে ঐ জরিমানা করে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. রুনায়েত আমিন রেজা।