বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরের কাটলা হাই স্কুল মাঠে বৃহস্পতিবার নারী নির্যাতন, ধর্ষণ, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গি দমন ও মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাটলা ইউনিয়ন বিট পুলিশিং কমিটির আয়োজনে ও বিরামপুর থানার ওসি মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিরামপুর সার্কেলের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল, কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কাটলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান প্রমুখ।