চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। দুটি প্যানেলে এই নির্বাচন হয়। প্যানেল দুটি হলো—সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত ‘ডলার-হামিদ’ পরিষদ ও ঐক্য প্যানেল মনোনীত ‘ইসাহাক-কনক প্যানেল’। এতে সভাপতি ও সেক্রেটারি জেনারেল পদসহ ৯টি পদে জয়লাভ করেছেন সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থীরা। অন্যদিকে ইসাহাক-কনক প্যানেল থেকে পাঁচটি পদে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ডলার। সেক্রেটারি জেনারেল পদে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহা. হামিদুল হক।