মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

লৌহজং উপজেলার কনসার ইউনিয়নের সিংহের হাটি গ্রামে ৯টি পরিবারের মধ্যে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দুই বান করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে গ্রহণ করেন। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি গতকাল শুক্রবার এ সব বিতরণ করেন। এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমানগণি তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, কনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। গত ২১ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে চারটি ঘর ও পাঁচটি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।