স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। কিন্তু ৭৫-এর পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক চেতনার পথ হারিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে তা পুনরুদ্ধার করে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করেছেন। বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু চট্টগ্রামের পটিয়া উপজেলার ঊনাইনপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ ড. ধর্মসেন মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে গতকাল শুক্রবার আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, ঢাকা আম্বর শাহ জামে মসজিদের খতিব মওলানা মাজাহারুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুল ইসলাম, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় থেরো, সিএমপি পুলিশ কমিশনার ছালেহ আহমদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, পূজা কমিটির কেন্দ্রীয় সভাপতি নির্মল চ্যাটার্জি, উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, টিংকু বড়ুয়া, প্রধান সমন্বয়ক সবুজ বড়ুয়া সাজু প্রমুখ। সন্ধ্যা ৬টায় সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।