বরিশালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ বরিশাল আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জিয়া শাহীনকে সভাপতি ও ইছা তালুকদারকে সাধারণ সম্পাদক করে বরিশাল আঞ্চলিক শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে গতকাল শুক্রবার সকালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।

সংগঠনের জেলা সভাপতি গাজী আব্দুস ছালামের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জিয়া শাহীন, সহসভাপতি নাসির হোসেন তালুকদার, বরিশাল কলেজ শিক্ষক সমিতির নেতা আমিনুল ইসলাম খোকন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলিম দারিয়া ও সাধারণ সম্পাদক লুত্ফর রহমান রিপন, ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. হাফিজ, বরিশাল মহানগর শাখার সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস সহকারীদের পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, ১১তম গ্রেড প্রদান, কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাকরণ ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানান।