এই সময়ের ছড়া

প্রবাদ

 

১.

জোর থাকে যার মুল্লুকও তার—

পুরাতন প্রবাদবাক্য,

আধুনিক এই সভ্যতায়ও

চারদিকে তারই সাক্ষ্য।

 

 

২.

মানুষে মানুষে ভেদ নাই কোনো

ধর্মের এমন তত্ত্ব

স্বার্থপর কিছু লোকের কারণে

নয় কথা আর সত্য।

 

৩.

লোভে পাপ আর পাপে মৃত্যু—

প্রবাদ সবার জানা,

অনেক মানুষ তবুও মরে

লোভেই হয়ে কানা।