স্পোর্টস রিপোর্টার
শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচে যতটা না উত্তেজনা ছিল তার চেয়েও বেশি উত্তেজনা গড়িয়েছিল মাঠের বাইরে, ডাগআউটে। দুই দলের কর্মকর্তাদের মধ্যে অসৌজন্যমূলক আচরণ দেখেছেন রেফারি ভুবন মোহন তরফদার।
এদের মধ্যে মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স এবং চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজীজকে লালকার্ড দেখিয়ে মাঠ হতে বের করে দেন। রেফারির রিপোর্টে এই দুজনের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। মাঠের বাইরে দুই দলের কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে লিগ কমিটি দুই ক্লাবকে শোকজ করা হয়েছে। গতকাল শোকজ চিঠি পাঠিয়েছে লিগ কমিটি। জানা গেছে, রিপোর্টের সঙ্গে মোহামেডানের ইংলিশ কোচ শেন লেনকেও অভিযুক্ত করেছেন রেফারি। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি চট্টগ্রাম আবাহনীর ম্যানেজারে সঙ্গে তর্কে জড়িয়েছেন। ১ মার্চের মধ্যে দুই ক্লাবকে জবাব দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।