ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়িয়া উপজেলার রামনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হারুন অর রশিদ চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এর আাাগে সকালে সংঘর্ষে হারুন অর রশিদ আহত হন। এ ঘটনায় তার ভাইয়ের স্ত্রী রুমা আকতার বাদী হয়ে মামলা করলে রাতেই দুজনকে আটক করে পুলিশ। ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ ও ফারুক নামের দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।