শরণখোলায় বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. শাহ আলম গাজী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে। তার বাবার নাম মৃত আজাহার আলী গাজী। মৃত শাহ আলম গাজীর ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম জানান, তার ভাসুর সকালে বাড়ির সামনের সবজি খেতে পানি দিতে গিয়ে  বিদ্যুতায়িত হন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।