জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
জলঢাকায় গাঁজা কেনাবেচাকালে মা ও ছেলেসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কৈমারী ইউনিয়নের চেংমারী বড়ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চার কেজি ১৭৫ গ্রাম গাঁজা ও অপরাধ কাজে ব্যবহূত চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ গুড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী আমেনা বেগম, তার ছেলে রিপন পালোয়ান এবং নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী গ্রামের আব্দুস সামাদ ওরফে সোনামিয়া। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।