বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে রুপা আক্তার নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কুতুবপুর ইউপির নাটারাম সরদার পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রুপা রাতে নিজ ঘরে শুতে যায়। সকালে বাবা-মা বাড়ির পাশের আমগাছে রুপার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রুপা নাটারাম সরদারপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সে নাটারাম উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।