প্রাণীকুলের বেঁচে থাকার অন্যতম উপাদান অক্সিজেন। অক্সিজেন আসে গাছপালা থেকে। এছাড়াও গাছপালা আমাদের ফল দেয়, ছায়া দেয় এবং পাখিদের আবাসস্থল। গাছপালা প্রাকৃতিক সৌন্দর্যও বাড়ায়। কিন্তু শহরাঞ্চলে গাছপালা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। মাথার ওপরে তাকালে শুধু আকাশচুম্বি অট্টালিকা চোখে পড়ে। ছায়ার জন্য পথচারী গাছের নিচে দাঁড়াবেন—এরকম গাছ খুঁজে পাওয়াই এখন দুষ্কর। শহরাঞ্চলে অতিরিক্ত বৃক্ষ নিধনের কারণে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, পাখিরা আবাসস্থল হারাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে শহরগুলো একসময় বসবাসের অযোগ্য হবে এবং প্রাণীকুলের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে। সুতরাং শহরগুলোর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও বসবাসযোগ্য রাখতে জনগণকে বৃক্ষরোপণে উত্সাহিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রাসেল মিয়া
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া