বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি রাজশাহীতে ‘বার্জার এক্সপেরিয়েন্স জোন’-এর একটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। আউটলেটটির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবীব চৌধুরী, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) একেএম সাদেক নাওয়াজ, প্রজেক্ট প্রোলিঙ্কস অ্যান্ড বার্জার এক্সপেরিয়েন্স জোনের হেড সাব্বির আহমেদ; রাজশাহী ও দিনাজপুরের বার্জারের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোস্তাফিজুল করিম, রাজশাহী সেলসের ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান এবং বার্জার এক্সপেরিয়েন্স জোনের ম্যানেজার দেওয়ান মাহবুবুল হাসানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।—প্রেস বিজ্ঞপ্তি