ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে সব দল। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের পর কিংস একাদশ পাঞ্জাবও ছেড়ে দিলো একঝাঁক তারকা খেলোয়াড়কে। এক সপ্তাহ আগে দলের মেন্টরের দায়িত্ব ছেড়েছিলেন বীরেন্দর সেবাগ। শোনা গিয়েছিল প্রীতি জিনতার সঙ্গে সমস্যার কারণেই তিনি এই দায়িত্ব ছাড়েন। এবার তারা ছেটে ফেললেন যুবরাজ সিং, অ্যারন ফিঞ্চের মতো নামকরা খেলোয়ারকে। দলে রেখে দেওয়া হল লোকেশ রাহুল, করুন নায়ার, রবিচন্দ্রন অশ্বিনকে। পরের মরসুমের জন্য ৯জন খেলোয়াড়কে ধরে রাখল পঞ্জাব। বাদ দেওয়া হল ১১জনকে।
গত বছর পার্পল ক্যাপের মালিক অ্যান্ড্রু টাইকে ধরে রেখেছে পাঞ্জাব। সঙ্গে ধরে রাখল ক্রিস গেইল, ডেভিড মিলারের মতো তারকাকে। এই তালিকায় জায়গা করে নিলেন মায়াঙ্ক আগরওয়াল ও অঙ্কিত রাজপুত।
কিংস একাদশ পাঞ্জাবের এক বার্তায় তারা জানিয়েছেন, ‘দলের তরফ থেকে সেই সব প্লেয়ারদের ধন্যবাদ জানানো হচ্ছে যাদের ছেড়ে দেওয়া হল। এবং তাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছে ক্লাব।’
এখন নিলাম থেকে পঞ্জাবকে আরও ৮ জন প্লেয়ার নিতে হবে।
পাঞ্জাবের ধরে রাখা প্লেয়ার: লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যান্ড্রু টাই, মায়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান, করুন নায়ার, ডেভিড মিলার, রবিচন্দ্রন অশ্বিন।
পাঞ্জাবের ছেড়ে দেওয়া প্লেয়ার: অ্যারন ফিঞ্চ, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, যুবরাজ সিং, বারিন্দর স্রান, বেন ডারসুইস, মনোজ তিওয়ারি, অক্ষদীপ নাথ, প্রদীপ সাহু, মায়াঙ্ক দাগার ও মনজুর দার।
ইত্তেফাক/বিএএফ