বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান আগেই বলেছিলেন ম্যাচ জিততে মেসির সাহায্য দরকার। এই কথার প্রতিফলন ঘটতে খুব বেশি সময় লাগল না। গতকাল রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। পয়েন্ট টেবিলে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল সেভিয়া। গতকাল সেভিয়া বাঁধাটা দূর করে দিল ২-০ গোলের জয়। ২৯ মিনিটে ডেম্বেলা এবং ৮৫ মিনিটে মেসি গোল করলেন। প্রথম গোলটি করিয়েছেন মেসি। আর দ্বিতীয় গোলটি করলেন নিজেই। প্রমাণ করলেন বার্সেলোনার যেকোনো ম্যাচেই মেসি ছাড়া চলেই না। কাল রাতে সেভিয়ার মাঠে স্প্যানিশ জায়ান্টদের এমন গুরুত্বপূর্ণ জয় টেবিলের দুই নম্বরে উঠে গেছে ২৫ খেলায় ৫৩ পয়েন্ট পেয়ে। ৪৮ পয়েন্ট নিয়ে সেভিয়া চলে গেছে চার নম্বরে।