স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বামপন্থী ছাত্রসংগঠনগুলো 

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার ও শুক্রবার মশাল মিছিল থেকে গ্রেফতারকৃত সাত বন্দির মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা। ছবি: আব্দুল গনি

সোমবার বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আয়োজিত এক সমাবেশ শেষে এ যাত্রা শুরু করেন তারা। 

সচিবালয় মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয় ছাত্রসংগঠনগুলো। ছবি: আব্দুল গনি

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্ত্বর ও হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে সচিবালয় অভিমুখের রাস্তায় পুলিশি বাধা অতিক্রম করে। পরে মিছিলটি সচিবালয় মোড়ে আবারও বাধার সম্মুখীন হয় এবং সেখানে অবস্থান করে তাদের কর্মসূচি পালন করছে। 

ইত্তেফাক/এএএম