ছবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর যাত্রা 

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার ও শুক্রবার মশাল মিছিল থেকে গ্রেফতারকৃত সাত বন্দির মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।

সোমবার বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আয়োজিত এক সমাবেশ শেষে এ যাত্রা শুরু করেন তারা।

ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।

সচিবালয় মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয় ছাত্রসংগঠনগুলো। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা।

সচিবালয় মোড়ে বাধার সম্মুখীন হয় এবং সেখানে অবস্থান করে তাদের কর্মসূচি পালন করে ছাত্রসংগঠনগুলো।

এসময় ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আয়োজিত এক সমাবেশ শেষে এ যাত্রা শুরু করেন তারা। 

শিক্ষাভবন এলাকায় পুলিশের বাধার সম্মুখীন হয় সংগঠনের নেতা-কর্মীরা।

 

ইত্তেফাক/এএএম