ষোলোআনা বাঙালিয়ানায় আঁকিবুঁকি’র শাড়ি

শাড়িপ্রিয় দুই নারী উদ্যোক্তা শারমিন মুস্তারী ও শান্তা ইসলামের ‘আঁকিবুঁকি’ আপনার হাতে পৌঁছে দেবে পছন্দের শাড়ি। তাঁত, ব্লক, হ্যান্ডপেইন্ট মসলিন, এন্ডি কটন এমব্রয়ডারি, টাই ডাই ও মণিপুরিসহ হাতের কাজের শাড়ি রয়েছে তাদের সংগ্রহে। আরও রয়েছে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় নকশা আর কারুকাজ করা দারুণসব শাড়ি। আঁকিবুঁকির ফেসবুক পেজে বিভিন্ন দিবস ও উত্সব অনুযায়ী বৈচিত্র্যময় ডিজাইন ও রঙ বেছে নিতে পারেন। আঁকিবুঁকি মূলত কাজ করছে দেশজ শাড়ি নিয়ে। বিভিন্ন জনপ্রিয় শাড়ি নিয়ে তারা এতে বাটিক, ব্লক, ন্যাচরাল ডাই, হ্যান্ডপেইন্ট ইত্যাদি নিয়ে কাজ করছে।

বিস্তারিত:www.facebook.com/AnkiBunkiBD