কারুপল্লীর মূল্যছাড়

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত হস্থ ও কুটির শিল্পের প্রতিষ্ঠান কারুপল্লী তাদের পণ্যে মূল্যছাড় দিয়েছে; চলবে ২১ মার্চ পর্যন্ত। মূল্যছাড়ে তাদের সব ধরনের পণ্য কেনা যাবে ২০ শতাংশ ছাড়ে। কারুপল্লীর পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, শিশুদের পোশাক, বেড-কভার, ঘর সাজানো সামগ্রী, উপহার সামগ্রী ও নানা ধরনের কারুপণ্য। কারুপল্লীর বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র রয়েছে রাজধানীর কারওয়ান বাজারের পল্লী ভনের নিচতলায়।