বাগমারায় দুই হোটেল ও এক ফার্মেসিকে জরিমানা

বাগমারায় দুইটি হোটেল ও একটি ফার্মেসিকে জরিমানা করেছে রাজশাহীর ভোক্তা অধিকার অধিদপ্তর। বাসি খাবার ও বিদেশি ওষুধ রাখার অভিযোগে সোমবার এ জরিমানা করেন ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম হোসাইন ও বাগমারা উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম মন্ডল। তারা উপজেলার দেউলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়েল ফার্মেসিকে ৪ হাজার টাকা, ভুট্টু খাবার হোটেলকে ২ হাজার টাকা ও ফেরদৌস হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।