রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দৈনিক ইত্তেফাকের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. মাহফুজুর রহমান গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি ডান পা ও দুই হাতে আঘাত পেয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্পিড ব্রেকারের সামনে মোটরসাইকেলের ব্রেক কষতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।