চাটখিলে চার ওষুধের দোকানকে জরিমানা, এক জনের জেল

নোয়াখালী ওষুধ প্রশাসন গত রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত চাটখিল পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বিভিন্ন অপরাধের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও চারটি ওষুধের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নষ্ট করা হয়েছে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রায় আড়াই লাখ টাকার ওষুধ। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চার ফার্মেসিকে জরিমানা করে। পাশাপাশি রোমেন হারবালের মালিক নূর আলমকে নকল ওষুধ উত্পাদন এবং বোতলে ভরে ওষুধ বাজারজাত করার দায়ে তিন মাসের কারাদণ্ডসহ তার উত্পাদিত ওষুধ বাজেয়াপ্ত করা হয়।