ঝিনাইদহে ২৫ বিঘা পান বরজ পুড়ে ছাই

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার শীতলী গ্রামে আগুনে ২৫ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়েছে। রবিবার বিকালে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। হরিণাকুন্ডু ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আইয়ুব হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে হরিণাকুন্ডু ও ঝিনাইদহ থেকে ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে শুরু করে। আগুনে ৩৫ জন চাষির ২৫ বিঘা পান বরজ পুড়ে ছাই হয়েছে। ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের ঝলন্ত টুকরা থেকে আগুনের সূত্রপাত হয়।