রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের করোনা প্রতিরোধে সচেতনতাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপেক্স মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান আরা খাতুন। বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, এলজিইডি কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের ৯০ জন মাঠকর্মী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।