কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে দৈনিক দিনকালের আদালত প্রতিবেদক অ্যাডভোকেট মো. মশিহুর রহমান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের আদালত প্রতিবেদক অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার ওরফে এনামুল ইসলাম রুবেল বিজয়ী হয়েছেন। মো. রুবেল হাওলাদার ওরফে এনামুল ইসলাম রুবেল জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি।
রবিবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এলাকায় অ্যাসোসিয়েশন কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩টি পদের মধ্যে বিজয়ী অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. জাকারিয়া হায়দার, সহ-সভাপতি মোহাম্মদ লুত্ফর রহমান, সি. সহ-সাধারণ সম্পাদক মো. সানাউল ইসলাম টিপু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ সৈয়দ ফরিদা ইয়াসমিন জেসী, প্রচার ও দপ্তর মুহাম্মদ ওয়াহেদুন নবী বিপ্লব এবং সদস্য এম এ জলিল উজ্জল, গাফ্ফার হোসেন ইমন, মো. মফিজুল ইসলাম মাহফুজ, মো. আজিজুর রহমান শাহ, মো. জাকির হোসেন। উপদেষ্টামণ্ডলী অ্যাডভোকেট মো. শাহজাহান খান, অ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী, অ্যাডভোকেট মো. এমদাদুল হক লাল, অ্যাডভোকেট দুলাল মিত্র, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।—প্রেস বিজ্ঞপ্তি